ঝুমি নদীর বাঁশের সাঁকো ভেঙ্গে যাওয়ায় সমস্যায় বাসিন্দারা
দি নিউজ লায়নঃ ফের ভাঙ্গলো পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনসুকা এলাকায় ঝুমি নদীর উপর থাকা বাঁশের সাঁকো। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল ঘাটাল ব্লক এর বেশ কয়েকটি গ্রাম ও হুগলি জেলার সাথে যোগাযোগ কারী এক মাত্র সংযোগ বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায়। স্থানীয় সূত্রে জানা যায় যেয়বেশ কিছুদিন আগেই প্রচন্ড বৃষ্টির ফলে ঝুমি নদীর জল বাড়ায় ঝুমি নদীর উপর একাধিক বাঁশের সাঁকো ভেঙ্গে গিয়েছিল। বাঁশের সাঁকো ভেঙ্গে যাওয়ায় দূর্ভোগে পড়েছিল হাজারো মানুষ।কারণ ঝুমি নদীর উপর তৈরি বাঁশের সাঁকোর উপর দিয়ে যাতায়াত করতো ছোট চারচাকা গাড়ি থেকে শুরু করে হাজার হাজার মানুষ। এমনকি হুগলি জেলার সাথে অতি সহজে যোগাযোগ করতো ওই এলাকার বাসিন্দারা
।কিন্তু সেই সময় সাঁকো ভেঙে যাওয়ায় নৌকায় যাতায়াত করতে হয় মানুষজনকে।যার ফলে মনসুকা এলাকার বাসিন্দারা সমস্যায় পড়েছিল ।তাই গ্রামের মানুষ পারাপারের জন্য প্রায় লক্ষ টাকা ব্যয় করে আবারো বাঁশ ও কাঠ দিয়ে কিছু দিন আগে একটি সাঁকো তৈরী করে যাতায়াত শুরু করলেও অবশেষে ঝুমি নদীর জল বাড়ায় জলের তোড়ে মঙ্গলবার ভেঙে যায় সেই বাঁশের সাঁকো। যার ফলে ফের সমস্যায় পড়লেন ঘাটাল ব্লকের মনসুকা ১ ও ২ গ্রাম পঞ্চায়েত সহ হুগলি জেলার বাসিন্দারা।এলাকার মানুষজনের দাবি,দ্রুত প্রশাসনের তরফ থেকে এই এলাকায় একটি কংক্রিটের সেতু তৈরি করা হোক,তা না হলে দুর্ভোগ কমবে না মানুষজনের।

Post a Comment